জেন জি ট্রাম্পের দিকে ঝুঁকেছে: রামাস্বামী

আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ০৮:১৭ পিএম

২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে আলোচনায় আসা ভারতীয়-মার্কিন বিবেক রামাস্বামী বলেছেন, তরুণ আমেরিকানরা ক্রমশ রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের দিকে ঝুঁকছেন।

তিনি বলেন, ট্রাম্পের নির্বাচনী প্রচারণা কৃষ্ণাঙ্গ, হিস্পানিক এবং জেন জি সহ ঐতিহাসিকভাবে ডেমোক্রেটকে ভোট দিয়েছে এমন সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণ করেছে।

তিনি বলেন, বিদেশি দ্বন্দ্ব থেকে দূরে থাকা ছাড়াও তৃতীয় বিশ্বযুদ্ধ এড়িয়ে যেতে হবে। এটি ঘটলে এর ভার পড়বে জেন জি’র ওপর। এই প্রজন্মের জন্য অর্থনীতির বিকাশ প্রয়োজন। এই বিষয়গুলো তরুণ আমেরিকানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচন আজ। এই নির্বাচনে রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেট প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের মাঝে যেকোনও একজনকে বেছে নেবেন মার্কিন ভোটাররা।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত