যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের রানিংমেট জেডি ভ্যান্স। ওহিওর সিনসিনাটির ভোটকেন্দ্রে মঙ্গলবার সকালে ভোট দেন তিনি। এ সময় তার সঙ্গে স্ত্রী ঊষা এবং সন্তানরা ছিলেন।
ট্রাম্প জিতলে ৪০ বছর বয়সী জেডি ভ্যান্স হবেন ইতিহাসের তৃতীয় সর্বকনিষ্ঠ ভাইস-প্রেসিডেন্ট। এখন সর্বকনিষ্ঠ ভাইস-প্রেসিডেন্ট ডেমোক্রেট জন ব্রেকিনরিজ। ১৯ শতকে অভিষেককালে তার বয়স ছিল ৩৬ বছর।
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচন চলছে আজ। ভোটের মাধ্যমে রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেট প্রার্থী ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসের মাঝে যেকোনও একজনকে বেছে নেবেন মার্কিন ভোটাররা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন শুরু