কোন কোন অঙ্গরাজ্যে জিতলেন ট্রাম্প

আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ০১:৪৪ পিএম

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে। ইতোমধ্যে বেশকিছু অঙ্গরাজ্যের ফলাফল ঘোষণাও শুরু হয়েছে। 

বাংলাদেশ সময় আজ বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জয় পেয়েছেন নর্থ ডাকোটা-৩, সাউথ ডাকোটা-৩, ওয়াইওমিং-৩, মিসৌরি-১০, ওকলাহোমা-৭, টেক্সাস-৪০, আরকানসাস-৬, আলাবামা-৯, টেনেসি-১১, কেনটাকি-৮, ইন্ডিয়ানা-১১, ওয়েস্ট ভার্জিনিয়া-২৩, সাউথ ক্যারোলাইনা-৯, ফ্লোরিডা-৩০।

এ ছাড়া ট্রাম্প এগিয়ে রয়েছেন- মিনেসোটা-১০, কানসাস-৬, নিউ মেক্সিকো-৫, ওহিও-১৭,  মিসিসিপি-৬, জর্জিয়া-১৬, নর্থ ক্যারোলাইনা-১৬, ভার্জিনিয়া-৪।

অপরদিকে, বর্তমান ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস জয় পেয়েছেন নিউইয়র্ক-২৮, ভার্মন্ট-৩, ম্যাসাচুসেটস-১১, ডেলাওয়্যার-৩,  মেরিল্যান্ড-১০ ও ইলিনয়-১৯।

কমলা এগিয়ে রয়েছেন- কলোরাডো-১০, নেব্রাস্কা-৫, আইওয়া-৬, উইসকনসিন-১০, মিশিগান-১৫, পেনসিলভানিয়া-১৯, নিউ জার্সি-১৪, কানেকটিকাট-৭, মেইন-৪ ও নিউ হ্যাম্পশায়ার-৪।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত