ট্রাম্প জিতলে হামলার হুমকি, যুবক গ্রেপ্তার

আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ০৯:০৫ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার নির্বাচনে জিতলে হামলার হুমকি দিয়েছেন আইজ্যাক সিসিল (২৫) নামের এক যুবক। এই অভিযোগে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সকালে মিশিগান থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে।

প্রতিবেদনে বলা হয়, আইজ্যাক সিসিল নামের ওই যুবক পশ্চিম ভার্জিনিয়ায় এফবিআই’র ন্যাশনাল থ্রেট অপারেশন সেন্টারে হুমকি দিয়ে বার্তা পাঠিয়েছিলেন। সেই বার্তায় হুমকি দিয়ে সিসিল লেখেন, ‘আমার কাছে একটি চুরি করা এআর১৫ আছে এবং একজন টার্গেট আছে। আমি তার নাম বলতে চাই না, যাতে নিজের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি। হামলা না করা পর্যন্ত এফবিআই আমার কিছুই করতে পারবে না।’

এদিকে গ্রেপ্তারের পর ওইদিন বিকেলে তাকে ফেডারেল আদালতে হাজির করা হয় বলে জানিয়েছে সিএনএন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত