২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ সামনে রেখে দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। ২৮ সদস্যের দলে গোলকিপার হিসেবে ফিরেছেন এমিলিয়ানো মার্তিনেজ। পাশাপাশি আলেহান্দ্রো গারনাচোও ফিরেছেন। তবে আক্রমণভাগ থেকে বাদ পড়েছেন পাওলো দিবালা।
আগামী ১৫ নভেম্বর দক্ষিণ আমেরিকার আঞ্চলিক বাছাইয়ে আসুনসিওনে প্যারাগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এর চার দিন পর বুয়েনস এইরেসে লিওনেল মেসিদের প্রতিপক্ষ পেরু। ম্যাচদুটি উপলক্ষে প্রথমবারের মতো আর্জেন্টিনা জাতীয় দলে ডাক পেয়েছেন ভ্যালেন্সিয়া মিডফিল্ডার এনজো বারেনেচিয়া।
২৩ বছর বয়সী এই মিডফিল্ডার অ্যাস্টন ভিলা থেকে ধারে ভ্যালেন্সিয়ায় খেলে ৭ ম্যাচে করেছেন এক গোল। গত অক্টোবরে ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি মার্তিনেজ। সেপ্টেম্বরে চিলির বিপক্ষে ম্যাচে অসদাচরণের দায়ে তাঁকে নিষেধাজ্ঞা দিয়েছিল দক্ষিণ আমেরিকা ফুটবলে নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।
আর্জেন্টিনা স্কোয়াড:
গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ, ওয়াল্টার বেনিতেজ, জেরেনিমো রুলি
ডিফেন্ডার: গঞ্জালো মন্তিয়েল, নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, হেরমান পেসেলা, নেহুয়েন পেরেজ, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো।
মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক আলিস্টার, এনজো ফার্নান্দেজ, জিওভানি লো সেলসো, নিকোলাস পাস, এজেকুয়েল প্যালাসিওস, রদ্রিগো দি পল, এনজো বারেসেচিয়া
ফরোয়ার্ড: থিয়াগো আলমাদা, লিওনেল মেসি, নিকোলাস গঞ্জালেস, আলেহান্দ্রো গারনাচো, হুলিয়ান আলভারেজ, ফাকুন্দো বোনানোতে, ভ্যালেন্তিন কাস্তেলানোস, লাওতারো মার্তিনেজ।
সব কুফা একসঙ্গে লেগেছে কি না প্রশ্নে যা বললেন শান্ত
ফিরছে আফ্রো-এশিয়া কাপ, কোহলি-বাবর কি একসঙ্গে খেলবেন?