সব কুফা একসঙ্গে লেগেছে কি না প্রশ্নে যা বললেন শান্ত

আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ১০:৩৭ পিএম

সংযুক্ত আরব আমিরাতের শারজায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে আগামীকাল বুধবার আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজ শুরু হতে ২৪ ঘণ্টাও বাকি নেই। কিন্তু ভিসা না পাওয়ায় এখনও দলের সঙ্গে যেয়ে যোগ দিতে পারেননি স্পিনার নাসুম আহমেদ ও পেসার নাহিদ রানা।

সিরিজটিতে খেলছেন না সাকিব আল হাসান, অসুস্থতার জন্য দলে নেই লিটন দাসও।

সব কুফা কি একসাথে লেগেছে সংবাদ সম্মেলনে উপস্থিত এক সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে শান্ত বলেন, 'সবগুলো যদি মসৃন হতো অবশ্যই দলের জন্য ভালো হতো। খেলোয়াড় হিসেবে আমাদের আসলে এই বিষয়গুলার চেয়ে বেশি আমাদের যে সোর্স আছে সেগুলা কিভাবে কাজে লাগাতে পারি তা গুরুত্বপূর্ণ।'

বাংলাদেশের ব্যাটারদের আতঙ্কের নাম আফগান পেসার ফজল হক ফারুকি। তবে ওয়ানডে সিরিজ নিয়ে আশাবাদী শান্ত বলেন, 'অবশ্যই (ফারুকি) দারুণ একজন বোলার। কিন্তু আমার মনে হয় এই দলের বিপক্ষে আমরা অনেক খেলেছি। ওই আইডিয়াটা তো অবশ্যই আছে। যারা টপ অর্ডারে ব্যাট করবে তাদের দায়িত্বটা নিতে হবে যে নতুন বলটা কীভাবে হ্যান্ডেল করবে।'

বাংলাদেশ সময় বুধবার বিকেল ৪ টায় শুরু হবে ম্যাচ। প্রথম ভেন্যু হিসেবে আন্তর্জাতিক ৩০০তম ম্যাচ আয়োজন করতে যাচ্ছে শারজা।

 

 

 

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত