সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেল রিপাবলিকানরা

আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ১২:২৪ পিএম

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি চলছে সিনেট, হাউজ ও গভর্নর নির্বাচন। অধিকাংশ রাজ্যের ভোট গ্রহণ শেষ হয়ে গেছে এবং ফলাফল আসতে শুরু করেছে। বিবিসি, সিএনএন, আল-জাজিরা, নিউ ইয়র্ক টাইমস, দ্য গার্ডিয়ানের পূর্বাভাবে বলা হয়েছে, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প অনেক ব্যবধানে এগিয়ে আছেন। 

সিএনএন’র খবর অনুযায়ী, এখন পর্যন্ত (বাংলাদেশ সময় দুপুর ১২টা) রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২৪৬টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ১৮২টি ইলেকটোরাল কলেজ ভোট।

অন্যদিকে নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদন থেকে জানা গেছে, সিনেটে ১০০ আসনের মধ্যে রিপাবলিকান ইতোমধ্যে ৫১টি নিশ্চিত করেছে। অন্যদিকে ডেমোক্রেটরা পেয়েছে ৪২ আসন। পশ্চিম ভার্জিনিয়া এবং ওহায়োতে জয়লাভ করে রিপাবলিকানরা মার্কিন সিনেটে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন, যা নিশ্চিত করেছে যে আগামী বছর কংগ্রেসের অন্তত এক শাখা তাদের হাতে থাকবে।

তবে কংগ্রেসের হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে রিপাবলিকানরা বর্তমানে সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছে। হাউস অব রিপ্রেজেনটেটিভসে রিপাবলিকান পার্টি পেয়েছে ১৮৬টি আসন। আর ডেমোক্রেটিক পার্টি পেয়েছে ১৫৩টি আসন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত