ম্যাজিক ফিগার ছুঁলেন ট্রাম্প 

আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ০৪:০৬ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার জন্য ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।   

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প পেয়েছেন ২৭৭টি ইলেকটোরাল কলেজ ভোট। আর ডেমোক্রেটিক কমলা হ্যারিস পেয়েছেন ২২৬টি ইলেকটোরাল কলেজ ভোট। 

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে হলে কোনো প্রার্থীকে অন্তত ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পেতে হয়। তাই এটিকে (২৭০) ‘ম্যাজিক’ সংখ্যা বলা হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত