কোটিপতি হয়েই সাড়ে তিন কোটি রূপির বাংলো কিনলেন রিংকু সিং

আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ০৭:২৪ পিএম

ভারতীয় হার্ডহিটার রিংকু সিংকে ১৩ কোটি রুপিতে ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। যা তার জন্য অবশ্যই খুশির সংবাদ। এবার জীবনে নতুন আরেকটি খুশির বার্তা নিয়ে এলেন তিনি।

আলিগড়ের ওজোন সিটির দ্য গোল্ডেন এস্টেটে একটি বিলাসবহুল বাংলো কিনেছেন তিনি। ৫০০ স্কয়ার ফিটের এই বাড়িটির দাম সাড়ে তিন কোটি রুপি বলে জানা গেছে।

শ্রেয়াস আইয়ার, যিনি এই মৌসুমে কেকেআরকে তাদের তৃতীয় এবং এক দশকের মধ্যে প্রথম আইপিএল শিরোপা এনে দেন, তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তার ব্যাটিং স্ট্রাইক রেট ভালো থাকলেও ফিটনেস সমস্যার কারণে এবং দলের শক্তিশালী শীর্ষ ক্রমের কারণে সম্ভবত তাকে ছাড়া হয়েছে।

এবারের আইপিএল রিটেনশনে সাহসী সিদ্ধান্ত নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। মোট ৪৬ জন খেলোয়াড় রিটেইন করা হয়েছে, যার মধ্যে ৩৬ জন ভারতীয় এবং ১০ জন অনভিজ্ঞ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত