ক্রিকেটের বিশ্ব মানচিত্রে কিছু দেশের উপস্থিতি প্রায়ই ছিল অনুপস্থিত। তাদের মধ্যে অন্যতম ছিল ইতালি। ফুটবলের জন্য ইতালি বিশ্বব্যাপী পরিচিত, কিন্তু ক্রিকেটে তাদের উপস্থিতি ছিল প্রায় শূন্য। তবে এখন এই গণ্ডি ভেঙে ক্রিকেট বিশ্বে পা রাখতে চলেছে ইতালি, এবং তার প্রথম সোপান হল টমাস জ্যাক দ্রাকা।
জেদ্দায় ২৪-২৫ অনুষ্ঠেয় আইপিএলের নিলামে নামভুক্ত করেছেন ১৫৭৪ জন ক্রিকেটার, তার মধ্যে ৪০৯ জন বিদেশি। আর বিদেশিদের তালিকায় একটি নাম বেশ আলোচনায় এসেছে, তা হল টমাস দ্রাকা। আইপিএলে নাম লিখিয়ে তিনি ইতালির প্রথম ক্রিকেটার হিসেবে ইতিহাস তৈরি করেছেন। তবে প্রশ্ন উঠছে, এমন এক দেশ যেটি ক্রিকেটের দুনিয়ায় তেমন পরিচিত নয়, সেই দেশের এক ক্রিকেটার কীভাবে আইপিএল নিলামে জায়গা পেল!
টমাস দ্রাকা একজন ডানহাতি মিডিয়াম পেসার, এবং পাশাপাশি একজন অলরাউন্ডারও। ইতালির ক্রিকেটে নাম ওঠানো এই তরুণ ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় তাঁর প্রথম অভিষেক করেছিলেন লুক্সেমবার্গের বিপক্ষে গত জুনে। ইতালির হয়ে অভিষেকেই ৪০ রান খরচ করে ২ উইকেট নিয়েছিলেন, যার মাধ্যমে তিনি সবার নজর কাঠেন।
দ্রাকা গেলো গ্লোবাল টি২০ কানাডা লিগে ব্রাম্পটন উলভস দলের হয়ে খেলেছেন। সেখানে ৬ ম্যাচে ১১ উইকেট নিয়ে তিনি লিগের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন। তার বোলিং ছিল যথেষ্ট ধারালো, ৬.৮৮ ইকোনমি রেটের সঙ্গে ১০.৬৩ গড়। এক্ষেত্রে তার সেরা পারফরম্যান্স ছিল সারের বিরুদ্ধে, যেখানে তিনি মাত্র ১৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন। এছাড়াও, দ্রাকা বর্তমানে ILT20 (আন্তর্জাতিক টি২০ লিগ)-এ এমআই এমিরেটস দলের হয়ে চুক্তিবদ্ধ হয়েছেন।
আইপিএলে দ্রাকার ভিত্তিমূল্য রাখা হয়েছে মাত্র ৩০ লাখ টাকা। এটা অনেক কম মূল্য হলেও, তার পারফরম্যান্স এবং আন্তর্জাতিক ক্রিকেটে শুরুর দিকে যে ধারাবাহিকতা দেখিয়েছেন, তাতে নিশ্চিতভাবেই কিছু দল তার প্রতি আগ্রহী হতে পারে।
ডি মারিয়ার সঙ্গে রাতে 'ফাইনাল' খেলবেন হ্যারি কেইন
ট্রাম্পের বিজয়ের রাতে পথে নেমেছেন সাকিব-শিশির