মোহাম্মাদ নবির বিরুদ্ধে রিভিউ নিলেন না নাজমুল হোসেন শান্ত। জুটি ভাঙার দারুণ সুযোগ হারাল বাংলাদেশ।
রিশাদ হোসেনের মিডল স্টাম্পের ডেলিভারি সুইপ করার চেষ্টায় ব্যাটে লাগাতে পারেননি নাবি। বল তার প্যাডে লাগার পর জোরাল আবেদনে সাড়া দেননি আম্পায়ার। বেশ কিছুক্ষণ আলোচনার পর রিভিউ না নেওয়ার সিদ্ধান্ত নেন শান্ত।
পরে রিপ্লেতে দেখা যায়, নাবির ব্যাট বা গ্লাভসের কোনো অংশে লাগেনি বল এবং সোজা মিডল স্টাম্পে আঘাত করত সেটি। তখন ৩৭ রানে ছিলেন নাবি।
৩৫ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ১৪৮ রান। নাবি ৪৫ বলে ৪৫ ও হাশমাতউল্লাহ শাহিদি ৮০ বলে ৪৬ রানে অপরাজিত। দুজনের জুটির সংগ্রহ ৮৯ বলে ৭৭ রান।
আলিগড়ে তিন কোটির বাংলো কিনলেন রিংকু