চট্টগ্রামে এক নারীকে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড ও আরেকজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ সিরাজাম মুনীরা এ রায় দেন। রায় ঘোষণার সময় আরেক আসামিকে খালাস দেওয়া হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন মো. নেজাম উদ্দিন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. আবদুল হালিম (৪৫)। খালাস পাওয়া আসামি হলেন আবু সিদ্দিক রুবেল।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান, নগরের বায়েজিদ বোস্তামি থানার রেবেকা সুলতান মনি হত্যা মামলায় আসামি মো. নেজাম উদ্দিনকে মৃত্যুদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড ও আসামি মো. আবদুল হালিমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামি আবু সিদ্দিক রুবেলকে খালাস দেন আদালত।
রায় ঘোষণার সময় আসামি মো. নেজাম উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন। আসামি মো. আবদুল হালিম পলাতক রয়েছে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালের ১১ মে বায়েজিদ বোস্তামি থানার মুরাদনগর মির্দ্দাপাড়ায় রেবেকা সুলতান মনিকে শ্বাসরোধ করে হত্যা করে কক্ষ তালাবদ্ধ করে পালিয়ে যান আসামি নেজাম উদ্দিন। এ ঘটনার দুইদিন পর খবর পেয়ে রেবেকার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০২০ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেন। ২০২২ সালের ১ আগস্ট তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।
ট্রাইব্যুনালের মামলায় জবানবন্দি দিলেন সাবেক আইজিপি মামুন
আমুর আইনজীবীকে মেরে বের করে দিলেন অন্য আইনজীবীরা