বয়স ৪২, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও ক্রিকেটে আরও কিছু দেওয়ার ইচ্ছে পোষণ করছেন জেমস অ্যান্ডারসন। এককালে ইংল্যান্ডের অন্যতম সেরা ফাস্ট বোলার, এখন তিনি আইপিএল খেলতে চান। ক্যারিয়ারের প্রথমবারের মতো আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন তিনি, যা ক্রিকেট বিশ্বে আলোচনা তৈরি করেছে।
অনেকেই প্রশ্ন তুলছেন, এই বয়সে কেন আইপিএল খেলতে চাইছেন অ্যান্ডারসন? বিশেষত, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে তার অভিজ্ঞতা খুবই সীমিত—২০০৯ সালে খেলার পর আর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলা হয়নি, এবং ২০১৪ সালের পর তিনি প্রতিযোগিতামূলক টি-টোয়েন্টি ক্রিকেটেও খেলেননি। তবে, অ্যান্ডারসন নিজের আগ্রহের পেছনে দুটি প্রধান কারণ উল্লেখ করেছেন।
তিনি বলেন, 'এখনও মনে হয় ক্রিকেটে কিছু দেওয়ার আছে। আমি কখনো আইপিএল খেলিনি, এটি একটি নতুন অভিজ্ঞতা হতে পারে। আমি মনে করি, একজন খেলোয়াড় হিসেবে আরও কিছু দিতে পারব।’
অ্যান্ডারসন আরও জানান, আইপিএলে খেলার অভিজ্ঞতা তার ক্রিকেট জ্ঞান বাড়াতে সহায়ক হবে, বিশেষ করে কোচিং ও মেন্টরিংয়ে তার ভবিষ্যতের জন্য।
ইংল্যান্ডের সর্বশেষ দুটি সিরিজে বোলিং মেন্টর হিসেবে কাজ করার পর তিনি আইপিএলকে একটি নতুন অভিজ্ঞতা হিসেবে দেখতে চান। তার মতে, এটি তার ক্রিকেট জ্ঞানকে আরও উন্নত করবে, যা ভবিষ্যতে কোচিং বা মেন্টরিংয়ে কাজে আসবে।
এবারের আইপিএল মেগা নিলাম আগামী ২৪ ও ২৫ নভেম্বর, সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে।
'অগ্রহণযোগ্য আচরণ' করে দুই ম্যাচ নিষিদ্ধ জোসেফ
মেয়েদের বোনাস ছেলেদের আশ্বাস