বিয়ের পনের বছর পার করলেন ক্লোজআপ ওয়ান খ্যাত গায়ক নোলক বাবু। ১৫ বছর আগে জান্নাতুল ফেরদৌস মৌকে বিয়ে করেন নোলক বাবু। তাদের ঘরে এসেছে, দুই পুত্র আদর ও আদিয়াত এবং একমাত্র কন্যা জান্নাতুল আরাফা।
বিয়ের ১৫ বছর পূর্ণ করায় পারিবারিকভাবে সদস্যদের নিয়ে কেক কেটেছেন এই গায়ক। সেসব ছবি সামাজিক মাধ্যমে পোস্টয় করেছেন। লিখেছেন, মাশা আল্লাহ। আলহামদুলিল্লাহ.... বিবাহিত জীবনের ১৫ বছর পার করলাম একসাথে। সবাই দোয়া করবেন ,যেন সারা জীবন আল্লাহ পাক এভাবেই রাখেন।
সম্প্রতি ‘ক্লোজ আপ’ খ্যাত তারকা নোলক বাবুর একটি গান মুক্তি পেয়েছে। আলম আরা মিনুর সঙ্গে এই গানে কণ্ঠ দিয়েছেন তিনি। ‘দু চোখের আদরে’ নামে এই গান শুনে শ্রোতারা নোলক বাবুর বেশ প্রশংসা করছেন।
২০১৫ সালে ক্লোজআপ ওয়ান এর প্রতিযোগিতার একজন আধুনিক গায়ক হিসেবে প্রথম পুরস্কার বিজয়ী নোলকবাবু। এরপর ২০১২ সালে দেশের সংগীত অঙ্গন থেকে দূরে ছিলেন। বিরতি নিয়েছিলেন। সময়টা দেশের বাইরে ছিলেন। সে সময়ই তাঁকে শুনতে হয়েছে, নোলক এখন কোথায়? পরে দেশে এসে নিয়মিত গান করেছেন। গান নিয়েই তাঁর ব্যস্ততা। এই গায়ক বলেন, ‘আমি গানের মানুষ। গান নিয়েই থাকি। অন্য কোনো কিছুর মধ্যে আমি নাই। প্রতি মাসে আমি গান করি। আমার দর্শকেরা নিয়মিত নোলক বাবু অফিশিয়াল চ্যানেলে গান পাচ্ছে। এটা হতে পারে, এখন আমি শুধু আমার চ্যানেলেই গান দিচ্ছি। যে কারণে অন্যদের সঙ্গে কম কাজ করা হচ্ছে।’
তিনি বলেন, ‘গান নিয়ে কোনো ব্যস্ততা না থাকলে পরিবারের সঙ্গে সময় কাটে। আমার দুই ছেলে, এক মেয়ে। আমার ছেলে আদিয়াতকে গান শেখাই। সে গান গাইতে পছন্দ করে। মেয়েও বাবার সঙ্গে গান করতে চায়। তাদের আগ্রহ রয়েছে। তবে যে যা পছন্দ করে, সেটাই করবে। এটা তারাই সিদ্ধান্ত নেবে।’
আসিফ নজরুলের সঙ্গে জেনেভা বিমানবন্দরে কী ঘটেছিল
শুটিং নেই, ভ্যানে সবজি বিক্রি করছেন রিপন
দর্শকরা আমাদের ভালোভাবে গ্রহণ করেছে, ইয়াশ প্রসঙ্গে তটিনী