ঈদে মুক্তি প্রতিক্ষিত শাকিব-ববি অভিনীত সিনেমা ‘নোলক’। নানা কারণে আলোচিত এ সিনেমা ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে। এটি পরিচালনা করেছেন সাকিব সনেট অ্যান্ড টিম।
সিনেমাটির মুক্তিকে সামনে রেখে প্রকাশিত হয়েছে এই ছবির ট্রেইলার। ২ মিনিট ৪২ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেইলারে উঠে এসেছে দ্বন্দ্ব, সংঘাত, রক্তারক্তি, খুনসুটি ও প্রেম।
২০১৭ সালের ১ ডিসেম্বর ভারতের হায়দরাবাদে ‘নোলক’ সিনেমার শুটিং শুরু হয়। শাকিব-ববি ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, ওমর সানী, তারিক আনাম খান, নিমা রহমান, রেবেকা, ভারতের রজতাভ দত্ত, সুপ্রিয় দত্ত, অমিতাভ ভট্টাচার্য প্রমুখ।
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০