বিখ্যাত ব্রিটিশ গায়ক ও ওয়ান ডিরেকশন-এর সাবেক শিল্পী লিয়াম পেইনের মৃত্যুর ঘটনায় ৩ জনকে আটক করেছে আর্জেন্টিনা কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেসের একটি হোটেলের চতুর্থ তলা থেকে পড়ে মৃত্যুবরণ করেন ৩১ বছর বয়সি বিশ্ববিখ্যাত এই শিল্পী। হোটেলের বারান্দা থেকে পড়ে যাওয়ার ঘটনা নিয়ে তৈরি হয় ধোঁয়াশা।
আর্জেন্টিনার রাষ্ট্রপক্ষের আইনজীবীর বরাতে ডয়চে ভেলে জানায় জানায়, এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিন জনকে আটক করা হয়েছে। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন- একজন মাদক ব্যবসায়ী, হোটেলটির এক কর্মী এবং লিয়ামের ঘনিষ্ঠ এক ব্যক্তি। তবে তাদের নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
প্রসিকিউটর আন্দ্রেস মাদ্রেয়া জানান, আটক হওয়া হোটলকর্মী এবং মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে লিয়াম পেইনকে হোটেলে থাকাকালীন কোকেইন সরবরাহ করার অভিযোগ আনা হয়েছে। তাছাড়া আটক হওয়া অন্য ব্যক্তির বিরুদ্ধে ‘মৃত্যুর পর কোনো ব্যক্তিকে ফেলে যাওয়ার (ব্যবস্থা না নিয়ে) অভিযোগ আনা হয়েছে। লিয়াম পেইনের সাথে হোটেলে যাতায়াত করতেন ওই ব্যক্তি।
আটক এই তিন ব্যক্তিকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ১৬ অক্টোবর আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরিসের একটি হোটেলের চারতলা থেকে পড়ে মৃত্যুবরণ করেন এই ব্রিটিশ গায়ক।
তার মৃত্যুর আগে হোটেলকর্মীরা জরুরি নাম্বারে ফোন দেয়। হোটেলকর্মীরা জরুরি দপ্তরকে জানায়, উন্মত্তের মতো আচরণ করছেন লিয়াম। তার শরীরে মাদকের প্রভাব থাকতে পারে বলেও জানিয়েছিলেন হোটেলকর্মীরা।
ময়নাতদন্তের পর তার শরীরে কোকেইন এবং অ্যালকোহলের চিহ্ন পায় তদন্তকারীরা।
জার্মানিতে অবিলম্বে আস্থাভোট চান বিরোধীরা
যুদ্ধ নাকি শান্তি, নেতানিয়াহুর সঙ্গে কোন পথে হাঁটবেন ট্রাম্প?