বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে আজ। সাফ জয়ী নারী ফুটবলারদের পুরস্কার ঘোষণার পাশাপাশি নানান কমিটিতে এসেছে রদবদল। কিছু কমিটি রয়েছে আগের মতই। এর মধ্যে নারী ফুটবল উইংয়ের চেয়ারম্যান রয়েছেন মাহফুজ আক্তার কিরণই।
দেশের ফুটবলের বড় বিজ্ঞাপন এখন নারী ফুটবল। পুরুষ ফুটবলের হতাশার মধ্যে সাফল্যে ভাসছেন সাবিনা-তহুরাররা। যদিও আরও অনেক উন্নতি করার সুযোগ আছে নারী ফুটবলে। লিগ নিয়ে রয়েছে নানান অভিযোগ।
এর মধ্যে বাফুফে নব নির্বাচিত সভাপতি তাবিথ আউয়াল নিয়েছেন দুটি গুরুত্বপূর্ণ কমিটির দায়িত্ব। ফাইন্যান্স কমিটি এবং ন্যাশনাল টিমস কমিটির দায়িত্ব নিয়েছেন তিনি। শুধু মাত্র এই দুই কমিটি চার বছরের জন্য গঠন করা হয়েছে। বাকি কমিটির মেয়াদ এক বছর করে থাকবে, এমনটাই জানিয়েছেন বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। বাকি কমিটির কাজের উপর ভিত্তি করে তাদের দায়িত্বের মেয়াদ নির্ধারণ করা হবে।
একনজরে বাফুফের নতুন সাব কমিটি
ফাইন্যান্স কমিটি চেয়ারম্যান-তাবিথ আউয়াল
পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান -ইমরুল হাসান
ডেভেলপমেন্ট কমিটি চেয়ারম্যান -নাসের শাহরিয়ার জাহেদী
ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি চেয়ারম্যান -তাবিথ আউয়াল
নারী উইংয়ের চেয়ারম্যান - মাহফুজ আক্তার কিরণ
মার্কেটিং কমিটি চেয়ারম্যান -ফাহাদ করিম
ঢাকা মেট্রোপলিটন লিগ কমিটি চেয়ারম্যান -সাব্বির আহমেদ আরিফ
পাইওনিয়ার লিগ কমিটি চেয়ারম্যান -টিপু সুলতান
স্কুল ফুটবল কমিটি চেয়ারম্যান (৬৪ জেলায়, ২ ভাগে ২ জন দায়িত্বে, ৩২+৩২)
-গাউস
-বিজন বড়ুয়া
অনুর্ধ্ব ১৫ ন্যাশনাল কাপ চেয়ারম্যান -মঞ্জুরুল করিম
অনুর্ধ্ব ১৭ টুর্নামেন্ট টিম কমিটি চেয়ারম্যান -সাইদ হাসান কানন
জেলা ফুটবল এসোসিয়েশন কমিটি (ডিএফএ চেয়ারম্যান ) -ইকবাল হোসেন
টেকনিক্যাল কমিটি চেয়ারম্যান -কামরুল হাসান হিল্টন
বাফুফে গঠনতন্ত্র সংশোধন ও ইলেকশন কমিটি - জাকারিয়া,জেইন,ইমরান
ডিএফএ মনিটরিং কমিটি - দুলাল
এছাড়া পূর্বের যেই কমিটির কথা উল্লেখ নেই ওই কমিটির কোনো রদবদল হয়নি
রংপুর ১৮৯ আরিফুল একাই ১০৩*
চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত!