ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে ৮ বাস যাত্রীকে পুড়িয়ে হত্যা মামলায় আদালতে হাজির করতে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক ও সাবেক উপসচিব এ কে এম জি কিবরিয়া মজুমদারকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। গতকাল শনিবার দুপুরে বিশেষ নিরাপত্তায় দুইজনকে কারাগারে আনা হয়।
আজ রবিবার বিষয়টি নিশ্চিত করেন কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল।
আব্দুল জলিল বলেন, ‘২০১৫ সালের ২ ফেব্রুয়ারি গভীর রাতে চৌদ্দগ্রামে বহুল আলোচিত ৮ বাস যাত্রীকে পুড়িয়ে হত্যা মামলায় আদালতে হাজির করতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে কঠোর নিরাপত্তায় শহীদুল হক ও কিবরিয়া মজুমদারকে কুমিল্লা কারাগারে আনা হয়। আগামী সোমবার আদালতে হাজির করার দিন ধার্য করা আছে।’
পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবির জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদার ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে গ্রেপ্তার করে বিজিবি। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কোমরকড়া গ্রামের মৃত মফিজ উদ্দিন আহম্মদ মজুমদারের ছেলে। তিনি সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হকের পিএস ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে ঢাকায় তার বিরুদ্ধে মামলাও হয়েছে।
এর আগে, গত ১১ সেপ্টেম্বর সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, সাবেক আইজিপি শহীদুল হক, র্যাবের সাবেক প্রধান বেনজীর আহমেদসহ ১৯০ জনের বিরুদ্ধে কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৫ নম্বর আমলি আদালতে ৮ বাস যাত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনায় মামলা করেন আইকন বাসের মালিক আবুল খায়ের। এতে ১৩০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৬০ জনকে আসামি করা হয়।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ. টি. এম আক্তার উজ্জামান বলেন, ‘বাসযাত্রী হত্যা মামলায় সাবেক আইজিপি একেএম শহীদুল হক ও সাবেক উপসচিব কিবরিয়া মজুমদারকে নির্ধারিত দিনে আদালতে হাজির করতে কুমিল্লায় আনা হয়েছে। শহীদুল হক এ মামলার এজাহার নামীয় আসামি এবং কিবরিয়া মজুমদারের নাম এজাহারে না থাকলেও তার জড়িত থাকার প্রমাণ মিলেছে। তাই তাকে এ মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়েছে।’
আওয়ামী লীগের কার্যালয়ের সামনে নিরাপত্তা জোরদার
শেখ হাসিনার ফাঁদে পা না দিতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি আহ্বান রাশেদের
সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন