কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ০৫:১৪ পিএম

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১০ নভেম্বর) দুপুরে সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক এ আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেকার হোসেন বলেন, ‘আটক আব্দুল হান্নানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত