২২ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ জিতল পাকিস্তান। পাকিস্তানের ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে প্রথম পরীক্ষাতেই সফল মোহাম্মদ রিজওয়ান। এই সিরিজ জয়কে 'বিশেষ মুহূর্ত' বলেই অভিধা দিয়েছেন পাকিস্তানের নতুন অধিনায়ক রিজওয়ান।
রিজওয়ান নিজের অধিনায়কত্ব নিয়ৈ বলছেন, পাকিস্তান দলে তাঁর রাজত্বে সবাই রাজা! তিনি নিজে শুধু টস আর পুরস্কার বিতরণীর জন্য অধিনায়ক!
ম্যাচ শেষে রিজওয়ান বলেন, 'আমার জন্য বিশেষ মুহূর্ত। দেশের মানুষ আজ খুব খুশি হবে। গত দুই বছর আমরা প্রত্যাশা অনুযায়ী ভালো খেলতে পারিনি।' এরপরও নিজের অধিনায়কত্বের ভূমিকা নিয়ে কথা বলেন রিজওয়ান, 'আমি শুধু টস আর পুরস্কার বিতরণীর অধিনায়ক- মাঠে সবাই আমাকে পরামর্শ দেয়; ব্যাটিং গ্রুপ ও বোলিং গ্রুপ, সবাই।'
বোলারদের পারফরম্যান্সে দারুণ খুশি রিজওয়ান, 'সব কৃতিত্ব বোলারদের। অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়াকে হারানো সহজ নয়।'
পাকিস্তানের সমর্থকদের উদ্দেশে রিজওয়ান বলেন, 'তারা (সমর্থকরা) ফল নিয়ে এতটা ভাবছে না। দেশের মানুষ সব সময়ই আমাদের সঙ্গে আছে এবং এই জয় আমরা তাদেরই উৎসর্গ করছি।'
মানুষের ভালোবাসার প্রতিদান দেওয়া নৈতিক দায়িত্ব : সালাউদ্দিন
এবারের এনসিএলে প্রথম ডাবল সেঞ্চুরি অমিতের
মেয়েদের বিগ ব্যাশে ১২ ছক্কা ১২ চারে লিজেল লির বিশ্বরেকর্ড