উপদেষ্টা ফারুকীকে অভিনন্দন জানিয়ে কী লিখলেন তিশা

আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ০৯:৩৫ এএম

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা হিসেবে শপথ নিলেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। গতকাল রবিবার সাড়ে ৭টার পর বঙ্গভবনে শপথ নেন তিনি।

বঙ্গভবনে ফারুকীর শপথ নেওয়ার একটি ভিডিও ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করে ফারুকীকে অভিনন্দন জানান অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

বঙ্গভবনে ফারুকী ও তিশা। ছবি: সংগৃহীত

ভিডিওটি পোস্ট করে তিশা লিখেছেন, ‘নতুন পথচলার জন্য তোমাকে অভিনন্দন। আলহামদুলিল্লাহ।’ বঙ্গভবনে শপথ নিতে কালো রঙের পাঞ্জাবি, পায়জামা আর ক্যাপ পরে গিয়েছিলেন ফারুকী। সঙ্গে তিশাও ছিলেন।

তিশার ফেসবুক পোস্টে অনেকে ফারুকীকে অভিনন্দন জানাচ্ছেন। কয়েক মিনিটের ব্যবধানে চার হাজারের বেশি রিঅ্যাকশন এসেছে। আড়াই শতাধিক মন্তব্য এসেছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এ সরকারে যোগ দিলেন ফারুকী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত