লা লিগা আর চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে টানা ৭ ম্যাচ জয়ের পর রিয়াল সোসিয়েদাদের মতো শক্তিতে অনেক পিছিয়ে থাকা দলের কাছে হেরে গেল বার্সেলোনা। গতকাল রবিবার রাতে ১-০ গোলে হেরেছে হ্যান্সি ফ্লিকের দল। ম্যাচ হারের পর সরাসরি রেফারির দিকে অভিযোগের তির ছুড়েছেন বার্সা কোচ হান্সি ফ্লিক। অবশ্য নিজেদের দায়ও এড়াননি তিনি।
সোসিয়েদাদের মাঠে পুরো ম্যাচে ১১টি শটি নিয়ে কোনোটিই লক্ষ্যে রাখতে পারেনি বার্সা। ১৩তম মিনিটেই বল জালে পাঠিয়েছিলেন রবার্ট লেভানডফস্কি। কিন্তু ভিএআরে সেটি বাতিল ঘোষণা করেন রেফারি। এই সিদ্ধান্ত নিয়ে বার্সা কোচ ফ্লিক বলেছেন, ‘আমি ছবিটি দেখেছি এবং সিদ্ধান্তটা ভুল ছিল। এটা বৈধ গোল ছিল। বাতিল করাটা পাগলামি হয়েছে। গোলটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। তবে এটা আমাদের মেনে নিতে হবে। আমাদের রেফারিকে দোষ দেওয়া উচিত হবে না। আমরা সবাই মানুষ, আমাদের সবারই ভুল হয়। আজকের ভুলটা বড় ছিল।’
ম্যাচের ৩৩ মিনিটে সোসিয়েদাদের হয়ে ম্যাচের একমাত্র গোলটা করেন শেরাল্ডো বেকের। রেফারির ভুলের কথার বলার পাশাপাশি নিজেদের পারফরম্যান্স নিয়েও অসন্তুষ্টি প্রকাশ করেছেন ফ্লিক। তিনি বলেন, ‘এই হারের দায় আমাদের। আমরাই দায়ী। আমরা এর চেয়ে ভালো খেলতে পারি। আমরা এখন লামিনে ইয়ামালকে মিস করছি। আমি জানি না আন্তর্জাতিক বিরতির পর সে ঠিকঠাকভাবে ফিরে আসতে পারবে কি না।’
ছিটকে গেলেন নাজমুল; ‘ফাইনালে’ অধিনায়ক মিরাজ
রোহিতরা পাকিস্তানে যাবে না -আনুষ্ঠানিকভাবে জানাল ভারত
অস্ট্রেলিয়ান ক্রিকেটে বর্ণবাদের ভয়ংকর অভিজ্ঞতা শোনালেন খাজা