মাহমুদউল্লাহ রিয়াদের তো আজ ৪ রানে আউট হওয়ার কথা ছিল! সেই শ্রীলঙ্কা সিরিজ থেকেই তার ব্যাটে রান খরা। প্রথম ওয়ানডেতে ৩৭ রান করলেও দ্বিতীয় ম্যাচ থেকেই নেই তার ব্যাটে হাসি। ৮ মাস পর ৫০ ওভারের ক্রিকেটে ফিরলেও তার ব্যাটিং হতাশা কাটেনি। অবশেষে আজ সেই দুঃসময়ের মেঘ ভেদ করে দেখা মিলেছে সূর্যের। রিয়াদের ব্যাট হাসল, করলেন সেঞ্চুরি।
শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় ম্যাচে তিনি ০ শূন্য রানে আউট হয়েছিলেন। তৃতীয় ও শেষ ম্যাচে করেছিলেন ১ রান। তারপর ৮ মাস বাংলাদেশ খেলেনি কোনো ওয়ানডে। চলমান আফগানিস্তান সিরিজ দিয়েই আবার ৫০ ওভারের সংস্করণে ফিরেছে বাংলাদেশের ক্রিকেট। সেখানেও প্রথম ম্যাচে ২ ও দ্বিতীয় ম্যাচে ৩ রান করে আউট হন তিনি।
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের শিকারও হয়েছেন তিনি। কেউ কেউ রসিকতা করে বলেছেন তার ক্রমশই উন্নতি হয়েছে। প্রতি ম্যাচে ১ রান করে বৃদ্ধি পেয়েছে তার। সুযোগ দিলে সেটা সেঞ্চুরিও হয়ে যেতে পারে।
সেই রশিকতা করে বলা কথাটাই বাংলাদেশের ৩৯ বছর বয়সী এই ব্যাটসম্যান বাস্তবে রূপ দিয়ে দিয়েছেন। আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে তিনি করেছেন ৯৮ রান। ৯৮ বলে তার ইনিংসটি সাজানো ছিল ৭ চার ও ৩ ছক্কায়।
শততম ওয়ানডেতে মিরাজের ফিফটি