শততম ওয়ানডেতে মিরাজের ফিফটি

আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ০৯:২৬ পিএম

শততম ওয়ানডে খেলা নির্ধারিতই ছিল। যেটা ঠিক ছিল না সেটা হলো আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে দলকে নেতৃত্ব দেয়া। নাজমুল হোসেন শান্তর চোটের কারণে ম্যাচের দিন সকালে সেই দায়িত্বটা এসে পড়ে মেহেদী হাসান মিরাজের কাধে। শারজা স্টেডিয়ামে টস করতে নামেন তিনি এবং তাতে জিতেও যান। সিদ্ধান্ত নেন ব্যাটিংয়ের। 

৫৩ রান পর্যন্ত উদ্বোধনী জুটি রান তুলে দেয়ার পর ১২ বলের মধ্যে ৩ উইকেট, ৭ রানে তাওহীদ হৃদয় বিদায় নেওয়ার পর ইনিংসটা গড়ে তোলার দায়িত্ব এসে পড়ে চার নম্বরে খেলতে নামা মিরাজের ওপর। ওপ্রান্তে মাহমুদউল্লাহ; আগের চার ম্যাচে ০,১,২,৩ করে যিনি চাপের মধ্যে পড়ে আছেন। 

দুজনে মিলে ইনিংসটা গড়ে তুললেন। আমিনুল ইসলাম বুলবুল-আকরাম খানদের শারজায় বাংলাদেশের সর্বাধিক রানের জুটির রেকর্ডকে পেছনে ফেলে এগিয়ে গেলেন। রিয়াদের আক্রমণাত্মক ভূমিকার বিপরীতে মিরাজ খেললেন অ্যাঙ্কর রোল। তাতে মাহমুদউল্লাহ ৬৩ বলে তার আগেই ফিফটি করলেন। মিরাজের লাগলো ১০৬ বল। 

শততম ওয়ানডে খেলতে নেমে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ফিফটি- বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে দারুণ এক অর্জন মিরাজের। আগের দুজনের একজন এই কীর্তি গড়ায় তার যিনি সহযোগী- মাহমুদউল্লাহ, অন্যজন তামিম ইকবাল। 

৪৫তম ওভারে দুজনের জুটিতে ২০০ পার করলো বাংলাদেশ।  ১৪৫ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হয়েছেন মেহেদী হাসান মিরাজ।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত