দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ৩৬০ জনের মৃত্যু হলো। এ সময় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১৯৪ জন রোগী। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ৭৩ হাজার ৫৮৭ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।
আজ সোমবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মারা যাওয়া ৫ জনের মধ্যে ৩ জন পুরুষ, ২ জন নারী। তাদের মধ্যে একজন দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের, দুজন বরিশাল বিভাগের, একজন ময়মনসিংহ বিভাগের। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩৬০ জন। মোট আক্রান্ত হয়েছেন ৭৩ হাজার ৫৮৭ জন।
স্ত্রী-সন্তানসহ সাবেক এমপি বাহারের দেশত্যাগে নিষেধাজ্ঞা 