ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ৯৮৯

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পিএম

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮৯ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩২ জনে।

রবিবার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও নিয়ন্ত্রণকক্ষের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৯৮৯ জনের মধ্যে ঢাকা বিভাগে (ঢাকা মহানগর ছাড়া) ৩২৬ জন, ঢাকা মহানগরে ১৩৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৪০ জন, খুলনা বিভাগে ১২০ জন, বরিশাল বিভাগে ৯৫ জন, রাজশাহী বিভাগে ৫৮ জন, ময়মনসিংহ বিভাগে ৫৯ জন, রংপুর বিভাগে ৪৭ জন এবং সিলেট বিভাগে আটজন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮০ হাজার ৬৯৭ জন। এ সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৯৯৭ জন।

সর্বশেষ সর্বাধিক পঠিত