যুবলীগের সাংগঠনিক সম্পাদক ড. শামীম আল সাইফুল সোহাগকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ নভেম্বর) রাজধানীর বনানীর ২৭ নম্বর সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার।তিনি বলেন, গত ১২ সেপ্টেম্বর বনানী থানায় করা একটি হত্যাচেষ্টার মামলায় সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে।
শামীম আল সাইফুল সোহাগ দ্বাদশ সংসদীয় পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। নির্বাচনে নৌকার টিকিট না পাওয়ায় উপজেলা চেয়ারম্যান পদে তিনি নির্বাচন করেন।
সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু গ্রেপ্তার