সেঞ্চুরি করে ফিরলেন গুরবাজ

আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ১১:১১ পিএম

৩৬তম ওভারে মিরাজের প্রথম বলেই ছক্কা মেরে বল গ্যালারির ছাদে পাঠালেন ওমরজাই। বলটা একটু পেছনের লেংথে করেছিলেন বাংলাদেশি অফ স্পিনার।

৩৮তম ওভারে বোলিংয়ে এসেছেন সৌম্য সরকার। তার তৃতীয় বলে স্ট্রেট দিয়ে দর্শনীয় ৮৭ মিটার দূরত্বের ছক্কা মেরে ৯৩ থেকে ৯৯ রানে পৌঁছে যান গুরবাজ। পঞ্চম বলে একটি রান নিয়ে তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের ৮ম সেঞ্চুরি। ১১৭ বলে ৭ ছক্কা ও ৫ চারে সেঞ্চুরিটি পেলেন গুরবাজ। ওমরজাই ৪৩ রানে অপরাজিত।

আফগানিস্তান ৩৮ ওভারে ৩ উইকেটে ১৮২। জয়ের জন্য ৭২ বলে ৬৩ রান চাই আফগানিস্তানের। চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ৯৮ রানের জুটি গড়েছেন দুজন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত