জীবদ্দশায় ছেলেকে যাদের হাতে তুলে দিতে চান কর্নেল অলি

আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম

বেঁচে থাকা অবস্থায় ছেলেকে চন্দনাইশবাসীর হাতে তুলে দিতে চান লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ও সাবেক যোগাযোগ মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। সোমবার দুটি পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

অলি বলেন, ‘আল্লাহ নির্দেশ দিয়েছেন, তুমি আর নির্বাচন করবে না। আপনাদেরও একটা চিন্তা ছিল আমি চলে গেলে আপনাদের দায়িত্ব কে নিবে। কোনো বাটপার, লাফাঙ্গা যদি এই এলাকার দায়িত্ব নেয় তাহলে সব শেষ করে দেবে। সেজন্য ছেলেকে তৈরি করেছি। তাকে লেখাপড়া করিয়েছি আমেরিকার বোস্টন ইউনিভার্সিটিতে। সেটা বিশ্বের সেরা ইউনিভার্সিটির একটা। লন্ডন ইউনিভার্সিটিতেও পড়িয়েছি। তারপর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে যোগদান করেছে। তাকেই আপনাদের জন্য তৈরি করেছি।’ 

তিনি বলেন, ‘আমি মনে করি, জীবিত থাকা অবস্থায় আমি তাকে (ছেলেকে) আপনাদের হাতে যাতে তুলে দিতে পারি। সে যদি তখন কোনো ভুল-ভ্রান্তি করে তার বিরুদ্ধে আমাকে অভিযোগ করতে পারবেন।’

এ সময় তিনি ছেলেকে তাদের কাছে তুলে দিতে পারবেন কি না সমাবেশে উপস্থিত লোকজনের প্রতি জিজ্ঞাসা করলে তারা হাত তুলে হ্যাঁ সূচক উত্তর দেন। 

অনুষ্ঠানে সকল ছাত্রছাত্রী ও তাদের অভিভাক, শিক্ষক, গণমাধ্যম কর্মী ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত