সব সময় নবী-রাসুলের দেখানো পথে চলতে চেয়েছি: কর্নেল অলি

আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০৭:৫০ পিএম

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, বাংলাদেশ গরিব দেশ না, কিন্তু রাজনীতিবিদরা হচ্ছে দুর্নীতিবাজ। আমি মুক্তিযুদ্ধা হিসেবে বলে যাচ্ছি এরা প্রথমে নমিনেশন চায় তারপর, পাস করে তাদের বাড়ির প্রয়োজন, গাড়ি প্রয়োজন তারপর তারা হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করে দেশটাকে গরিব বানিয়ে ফেলে। আওয়ামী লীগ যদি বাংলাদেশ থেকে ১৩৪ বিলিয়ন ডলার পাচার না করত তাহলে বাংলাদেশ ধনী রাষ্ট্র হিসেবে বিবেচিত হত।

আজ শনিবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নন্দলালপুর ছামাদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এলডিপির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের যদি সত্যিকার অর্থে পরিবর্তন আনতে চান, তাহলে আগে আপনাদের পরিবর্তন হতে হবে। আপনারা মার্কা দেখে নয় যে আপনাদের সুখে থেকে পাশে থাকবে যাকে সব সময় পাশে পাবেন এবং প্রার্থীর যোগ্যতা থেকে প্রার্থীকে ভোট দেবেন। ধর্মীয় অনুশোচনা মেনে চলবেন।

তিনি বলেন, আমি এদেশে কয়েকবার এমপি মন্ত্রী হয়েছি। আমি যদি চেষ্টা করতাম আমিও হাজার কোটি টাকার মালিক হতে পারতাম। কিন্তু আমি সেটা চাইনি,  আমি চেয়েছি আল্লাহর পথে, নবী-রাসুলের দেখানো পথে চলতে। সুতরাং নামাজ পড়বেন আর আল্লাহর কাছে দোয়া করবেন। যেন আল্লাহ হারামিদের কাছ থেকে বাংলাদেশকে মুক্ত রাখে। আপনার ছেলে-মেয়েদের গুলি করে হত্যা করেছে, ভারতের দাসত্ব করেছে দোয়া করবেন আল্লাহ যেন তাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করে।

প্রধান বক্তা এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বলেন, আমাদের প্রতিবেশী দেশ ভারত। আমাদের পানির সঠিক হিস্যা দিচ্ছে না। বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির নেতৃত্বে সরকার গঠন হয় তাহলে আমরা সঠিক হিস্যা নিশ্চিত করব। সীমন্ত হত্যা বন্ধ করব, ফেলানীর মতো আর সীমান্ত হত্যা হতে দেব না।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এলডিপির যুগ্ম মহাসচিব চাঁদপুর-২ আসনের মনোনয়ন প্রত্যাশী মো. বিল্লাল হোসেন মিয়াজী। মতলব উত্তর উপজেলা এলডিপির সভাপতি মো. আলাউদ্দিন প্রধানের সভাপতিত্বে মতলব উত্তর উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক মহিব উল্লা খোকনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. আওরঙ্গজেব, এলডিপির গণতান্ত্রিক কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক তারিনা খাতুন, এলডিপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক অ্যাড, মফিজুল ইসলাম নিলু, গণতান্ত্রিক, সভাপতি আমান ছোবান, শ্রমিক দলের আহ্বায়ক এসএল আল মামুন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক কাজী কামরুল ইসলাম, ইসলামাবাদ ইউনিয়ন এলডিপির সভাপতি ফয়েজ সরকার প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত