সড়ক নিরাপত্তায় বিআরটিএ’র ‘রোড শো’ সম্পন্ন

আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ০৬:১২ পিএম

‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম জেলা ও মহানগরের পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকদের সমন্বয়ে সড়ক নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। 

বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উদ্যাগে কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম নগরের ৮টি গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়ক নিরাপত্তা ও সড়ক শৃঙ্খলা রক্ষার্থে  ‘রোড শো’ সম্পন্ন করা হয়।

এ সময় সড়ক নিরাপত্তা ও সড়ক শৃঙ্খলাকে অগ্রাধিকার দিয়ে চালক-মালিক, যাত্রী-পথচারী ও অভিভাবকদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। বিভিন্ন যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়। বিআরটিএ, চট্টগ্রাম জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সড়ক ও জনপদ অধিদপ্তর, বিআরটিসি, নিরাপদ সড়ক চাই-এর নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-এর সমন্বয়ক, বিএনসিসি,  জেলা রোভার স্কাউট, পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে ওই ‘রোড শো’ কর্মসূচী পালন করা হয়। 

এ সময় উপস্থিতি ছিলেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো. মাসুদ আলম পরিচালক (ইঞ্জিনিয়ারিং), উপরিচালক (ইঞ্জিনিয়ারিং),  সৈয়দ আইনুল হুদা  চৌধুরী,    বিআরটিএ    চট্টগ্রাম  জেলা সার্কেলের সহকারী পরিচালক  (ইঞ্জিনিয়ারিং) রায়হানা আক্তার উর্থি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত