রদ্রি ভোটার হলে ভিনিসিয়ুসকে ৩-এ রাখতেন

আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ০৮:০৮ পিএম

কয়েকদিন আগে ব্যালন ডি'অরের আয়োজক কর্তৃপক্ষ জানায়, ভিনিসিয়ুসকে ৪১ পয়েন্টে হারিয়ে ব্যালন ডি'অর জিতেছেন রদ্রি। এবার ব্যালন ডি'অর অনুষ্ঠান রিয়াল মাদ্রিদ বয়কট করে ভিনিসিয়ুস জুনিয়র পুরস্কারটি না পাওয়ায়। ব্যালন ডি'অর নিয়ে রেডিও কোপের সঙ্গে কথা বলেছেন, বিজয়ী রদ্রি। ম্যানচেস্টার সিটিতে খেলা এই স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার জানান, তার হাতে বিষয়টি (ভোটের ক্ষমতা) থাকলে ভিনিসিয়ুসকে তৃতীয়তে রাখতেন।

রদ্রি জানিয়েছেন পুরস্কার গ্রহনের সময় কিছুটা অস্বস্তিতে পড়েছিলেন। 'আমি কিছুটা অস্বস্তি অনুভব করি যখন পুরস্কারটি গ্রহণের সময় অনু্ষ্ঠানে উপস্থিত থাকা অনেকে ভিনিসিয়ুস ভিনিসিয়ুস বলে চিৎকার করেছেন। তবে আমাকেও অনেক মানুষ সম্মান দেখিয়েছে, দাঁড়িয়ে তালি দিয়েছেন।'

কাডেনা কোপের আয়োজনে রদ্রি

পুরস্কার অনুষ্ঠানে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুসের না থাকা এবং রিয়ালের কারণও থেকে অভিনন্দন পাওয়া নিয়ে রদ্রি বলেন, 'আমি রিয়ালের কারণও থেকে অভিনন্দন পেয়েছি কিনা? রিয়ালের সাবেক খেলোয়াড় নাচো এবং হোসেলু, যাদের সঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগি করি (অভিনন্দন জানিয়েছেন)। ভিনিসিয়ুসকে আমি মিস করিনি। সে আমাকে অভিনন্দনও জানানয়নি। আমি শুধু আমার মানুষদের নিয়ে ভেবেছি, পরিবার, ক্লাব। রিয়াল মাদ্রিদ কেন অনুষ্ঠানে আসেনি সেটি নিয়ে ভাবার কোন দরকার নেই।'

রদ্রি গেল মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগ জিতেছেন। স্পেনের হয়ে জেতেন ইউরো চ্যাম্পিয়নশিপ। তবে অনেকের মতে ব্যালন ডি'অরের জন্য ফেবারিট ছিলেন রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা জেতা ভিনিসিয়ুস।

তবে রদ্রি এমনটি মনে করছেন না। 'মানুষ যেটা মনে করেছে সেভাবেই ভোট করেছে এটি নিয়ে আমি খুশি। এটি কারও মতাতমের বিষয়। আমি ভিনিসিয়ুসকে সম্মান করি রিযাল মাদ্রিদকেও যারা আমাকে চেনে তারা জানে এটি…আমি হলে কারভাহালকে ভোট দিতাম, ভিনিকেও। তবে কারভাহালকে দ্বিতীয়তে রাখতাম এবং ভিনিকে তৃতীয়তে।'

ব্যালন ডি'অরে ভোট দিয়ে থাকেন ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষ একশোতে থাকা দেশ থেকে নির্বাচিত সাংবাদিক।

ব্যালন ডি'অর জয় জীবন বদলে দেয় মানছেন রদ্রি। 'এটি জিতলে জীবনে একটু হলেও পরিবর্তন আসে, আগে ও পরের বিষয় আরকি। আমাকে অনেক মানুষ অধিনন্দন জানিয়েছেন, যার মধ্যে একজনের অভিনন্দন নিয়ে আমি উৎফুল্ল ছিলান তিনি হলেন (আন্দ্রে) ইনিয়েস্তা। তার কাছেও ব্যালন ডি'অর থাকা উচিত ছিল কারণ, তিনি আমাদের দেশের (স্পেনের) ইতিহাসের সেরা ফুটবলার।'

গেল সেপ্টেম্বরে আর্সেনালের বিপক্ষে ম্যাচে এসিএল ইনজুরিতে পড়েন রদ্রি। এরপর থেকে মাঠের বাইরেই আছেন তিনি। ধারণা করা হচ্ছে এই মৌসুমে রদ্রির মাঠে নামা হবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত