আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তিনি বলেছেন, আজ আমাদের রক্ত, ত্যাগ, আন্দোলন, শ্রম নিয়ে বিএনপি ছিনিমিনি খেলতে চায়। আওয়ামী লীগ এবং বিএনপি মুদ্রার এপিঠ-ওপিঠ। ওরা ৫৩ বছর ভাগাভাগি করে দেশটাকে ধ্বংস করে ফেলেছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেল ৫টায় নওগাঁ শহরের এটিম মাঠে ইসলামী আন্দোলন নওগাঁ জেলা শাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির বক্তব্য দেখলে আজকে বিবেকে নাড়া দেয় উল্লেখ করে ফয়জুল করীম বলেন, যে ফ্যাস্টিস্টের বিরুদ্ধে এদেশের মানুষ আন্দোলন করেছে কিন্তু চিহ্নিত এক রাজনৈতিক দল তাদের সঙ্গে হাত মিলিয়ে এদেশের শহীদদের সঙ্গে বেইমানি করছে। তারা দেশকে ভালো না বেশে এদেশের মানুষের আবেগের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় যেতে চায়। আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে মূলত কোনো পার্থক্য নেই।
তিনি বলেন, আপনারা জানেন ওরা এদেশের মানুষের পাগল নয়, ওরা জনগনের সুখ-দুঃখের মধ্যে নাই। ওরা এদেশের মানুষের রক্ত এবং আবেগের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় যেতে চায়। আমাদের রক্ত, লাশকে ওরা ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চায়। সব ক্ষমতার পাগল। সব ডাকাত, অত্যাচারী, জালেম, দুর্নীতিবাজ।
ইসলামী আন্দোলনের এ নেতা বলেন, আমি জনগণকে বলব আসুন ওই জালেম, দুর্নীতিবাজ, লুটেরা, খুনিদের বয়কট করুন। বিএনপি ও আওয়ামী লীগ ভাগাভাগি করে চুরি ডাকাতি এবং গুন্ডামি করে এদেশের প্রশাসনটাকে ধ্বংস করে ফেলেছে। এদেশের জনগণকে বলবো আপনারা ঐক্যবদ্ধ হন, যে দলের মধ্যে চোর থাকবে, বদমাশ থাকবে, দুর্নীতিবাজ থাকবে, গুন্ডা থাকবে, ধর্ষক থাকবে অদেরকে ভোট দেব না। ওদের দল করব না।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, এদেশের মানুষ আন্দোলন করে জীবন দিয়েছে। আর উপদেষ্টা বানানো হচ্ছে বিদেশি চাটুকারদের। যারা ইসলাম ও দেশের দুশমন। দেশের সাধারণ মানুষ মেনে নেবে না।
নতুন বয়ান চাই না, জনগণই সিদ্ধান্ত নেবে: আমীর খসরু
কেউ আমাদের মর্যাদা দিল কি না তার পরোয়া করব না: জামায়াত আমির