নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহরের একটি লেক থেকে ৪৫ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার পূর্বাচল উপশহরের ব্রানখালী লেক থেকে লাশটি উদ্ধার করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, বুধবার সকাল ৭টার দিকে স্থানীয়রা পূর্বাচলের ব্রানখালী লেকে ৭ টুকরো করা এক ব্যক্তির লাশ পানিতে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৭ টুকরো করা লাশটি উদ্ধার করে।
ওসি আরো জানান, ধারণা করা হচ্ছে আনুমানিক ৫/৬ দিন এই ব্যক্তিকে হত্যার পর লাশটি টুকরো এখানে ফেলা হয়েছে। লাশের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে হত্যার রহস্য উদঘাটন করা যাবে।
হালদা নদীতে অভিযান, ৫ হাজার মিটার ঘেরা জাল জব্দ