১৩০ বছরের পুরনো গ্রাম, বাস করেন মানসিংহের বংশধর

আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ০৮:৫০ পিএম

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা একটি গ্রাম, যার নাম শরীফগঞ্জ। ৬ একরের সুপ্রাচীন গ্রামটিতে রয়েছে একটি বাড়ি আর সেই বাড়িতে বাস করে দুই জন। সম্পর্কে স্বামী-স্ত্রী এই দুই বাসিন্দা নিয়েই শরীফগঞ্জ গ্রাম।

জানা যায়, উপজেলার পাগলা থানা এলাকার দত্তেরবাজার ইউনিয়নে শরীফগঞ্জ গ্রাম অবস্থিত। প্রায় ১৩০ বছর পূর্বে খান সাহেব আলী উনার বাবার নামের সঙ্গে মিল রেখে গ্রামের নামকরণ করেন শরীফগঞ্জ। ৬ একর জায়গা নিয়ে শরীফগঞ্জ গ্রাম গড়ে উঠে। এটি স্বল্পপুনিয়া মৌজায় অবস্থিত। গ্রামে রয়েছে একটি বাড়ি। বাড়িতে বসবাসকারীরা মূলত মোঘল সেনাপতি রাজা মানসিংহের বংশধর। মানসিংয়ের বংশধর যোজার সিং ইসলাম ধর্মগ্রহণ করে এখানে বাড়ি নির্মাণ করে এখানে বসবাস করতে থাকেন।

বর্তমানে গ্রামের বাসিন্দা স্কুল শিক্ষক রানা মোহাম্মদ মাসুদ মল্লিক ও স্ত্রী মাহফুজা বেগম মেরী। আমীর আলীর (ডাবল এমএ) ছেলে রানা মোহাম্মদ মাসুদ মল্লিক। তিনি যোজার সিংয়ের চতুর্থ বংশধর। তিনি দীর্ঘদিন টাংগাব হাজী ইসমাঈল দাখিল মাদ্রাসায় শিক্ষকতা করেছেন। বর্তমানে অবসর নিয়ে কান্দিপাড়া আলিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় খণ্ডকালীন শিক্ষকতা করছেন।

গাছ লতাপাতার সবুজের একটি মনোরম প্রাকৃতিক পরিবেশে। গ্রামের পূর্ব দিকে আছে স্বল্পপুনিয়া গ্রাম, উত্তর দিকে আছে নয়াবাড়ী গ্রাম, দক্ষিণ দিকে আছে ময়ড়া গ্রাম, পশ্চিমে আছে সতরবাড়ী গ্রাম। শরীফগঞ্জে রয়েছে ছয়টি পুকুর। রয়েছে শতবর্ষী ২৫ থেকে ৩০ রকমের আম, কাঠাল, জাম, লেচু, আপেল, কমলা, স্ট্রবেরি, আঙুরসহ ফলজ ও ঔষধিজাতে বিভিন্ন প্রজাতির এক থেকে দেড় হাজার গাছ। বাড়িতে রয়েছে আমীর আলী নামে ইসলামিক পাঠাগার।

রানা মোহাম্মদ মাসুদ মল্লিক বলেন, খান সাহেব আলী ময়মনসিংহ পৌরসভার প্রথম মুসলিম ভাইস চেয়ারম্যান খান সাহেব আলী। উনার বাবার নামের সাথে মিল রেখে শরীফগঞ্জ নাম করন করেন। উনি আমার দাদা হন। ১৯২২ সালে রাজা পঞ্চাদশ উনাকে রৌপ্য পদক প্রদান করে খান সাহেব উপাধি দেন। সৌদি আরবের প্রথম কম্পিউটার ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আমার ভাতিজা হন। ত্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ আমার ভাগিনা হয়। মাহমুদউল্লাহ রিয়াদ খান সাহেব আলীর তৃতীয় মেয়ের নাতি।

পাশের গ্রামের মোফাজ্জল বলেন, শরীফগঞ্জ গ্রামের পরিবেশ খুব সুন্দর। এই গ্রামের দুইজন মানুষ বসবাস করেন। তাদের দুই সন্তান ঢাকায় থাকেন। তারা সবাই উচ্চ শিক্ষিত।

গফরগাঁও আদর্শ বিদ্যা নিকেতনের প্রিন্সিপাল এইচ কবীর টিটু বলেন, শত বছর পূর্বে উপজেলার টাংগাব ইউনিয়নে ঈশা-খাঁ ও মানসিংহের মধ্যে যুদ্ধ অনুষ্ঠিত হয়। যুদ্ধে ঈশা-খাঁ জয় লাভ করে। মানসিংহের কিছু লোক এখানে থেকে যায়। তাদেরই বংশধর একটি বাড়ির গ্রাম শরীফগঞ্জ। 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত