১৯ বছর ছোট ছেলের প্রেমে হাবুডুবু আমিশার!

আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ০৮:৫২ পিএম

ক্যারিয়ারের শুরুতে চূড়ান্ত সফল হওয়ার পরেও এক সময় প্রচারের আলো থেকে দূরে সরে যান আমিশা পাটেল। দুই দশকের ক্যারিয়ারে জনপ্রিয়তা পেলেও  চূড়ান্ত ব্যর্থতা দেখছেন অনেক। মাঝে একবার আর্থিক প্রতারণায় নামও জড়ায় তার। কিন্তু এত বছর বলিউডে থাকলেও কোনও দিন কোনও নায়কের সঙ্গে নাম জড়ায়নি আমিশার। এবার তাকে দেখা গেল দুবাইয়ে শিল্পপতি নির্বাণ বিড়লার সঙ্গে।

অমিশাকে বাহুডোরে আগলে রেখেছেন নির্বাণ। ছবিটি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘আমার ডার্লিংয়ের সঙ্গে সুন্দর একটা সন্ধ্যা।’ পাল্টা নির্বাণও লেখেন ‘ডার্লিং’। 

তাতেই যেন শুরু হয়েছে গুঞ্জন। তবে কি সম্পর্কে সিলমোহর দিলেন দু’জনে! যদিও নির্বাণ ও অমিশার বয়সের পার্থক্য অনেকটাই। অভিনেত্রীর বয়স যেখানে ৪৯, নির্বাণ মাত্র ৩০। নেটাগরিকরা ইতিমধ্যেই অভিনেত্রীকে শুভেচ্ছাবার্তা দিতে শুরু করেছেন। কিন্তু আমিশা এই প্রসঙ্গে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি।

আমেরিকার বোস্টনে বায়ো ইঞ্জিনিয়ারিং পড়তে শুরু করেছিলেন আমিশা। কিন্তু তা শেষ না করে বদলে ফেলেন বিষয়। স্নাতক করেন অর্থনীতিতে। পড়াশোনার শেষে বিদেশে চাকরিও পেয়েছিলেন। কিন্তু দেশে ফিরে তিনি জুড়ে যান অভিনয়ের সঙ্গে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত