বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির বিরুদ্ধে করা ছয়টি মামলার কার্যক্রম বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার আইনজীবী মো. কামাল হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে, মামলা ছয়টি বাতিলের রুল শুনানি শেষে গতকাল বুধবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. কামাল হোসেন, সঙ্গে ছিলেন আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া, আইনজীবী আজমল হোসেন।
আইনজীবী মো. কামাল হোসেন আজ জানান, এ্যানির বিরুদ্ধে ২০১০ সালে রাজধানীর শাহবাগ থানায় পাঁচটি ও ধানমণ্ডি থানায় একটি মামলা হয়। তার বিরুদ্ধে এ মামলাগুলোতে পুলিশের কাজে বাধা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছিল। পরে এসব মামলা বাতিলে হাইকোর্টে আবেদনের পর রুল জারি করা হয়। গতকাল বুধবার রুলের শুনানি শেষে ছয়টি মামলার কার্যক্রম বাতিল ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।
খুলনায় যুবকের পেটে মিলল ৮টি স্বর্ণের বার
স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক