কুড়িয়ে পাওয়া ইঁদুর মারার ওষুধ খেয়ে প্রাণ গেল ভাই-বোনের

আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ০২:১৬ পিএম

ঝালকাঠির নলছিটি উপজেলায় ইঁদুর মারার ওষুধ খেয়ে লামিয়া আক্তার (৪) ও রমজান হাওলাদার  (৩) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে অসুস্থ অবস্থায় তাদের দুইজনকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাদের মৃত্যু হয়।

নলসিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া শিশুরা হলো উপজেলার কুলকাঠি ইউনিয়নের আখড়পাড়া এলাকার কামাল হাওলাদারের মেয়ে লামিয়া আক্তার (৪) ও রানা হাওলাদারের ছেলে রমজান হাওলাদার (৩)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

মৃত রমজানের দাদা আমির আলী হাওলাদার জানা, গতকাল দুপুরে শিশু দুটি বাড়ির বাইরে খেলা করছিল। এক পর্যায়ে তারা বাইরে ইঁদুর মারার ওষুধের প্যাকেট কুড়িয়ে পায়। ওরে প্যাকেট খুলে তারা সেটি খায়। বিষয়টি পরিবারের লোকজন বুঝতে পেরে তাদের প্রথমে নলছিটি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ও পরে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় রমজান ও রাত ১০টার দিকে লামিয়া মারা যায়। 

ওসি আব্দুস সালাম বলেন, ‘শিশু দুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত