সুনামগঞ্জ

বৈষম্যবিরোধী কমিটিতে স্থান না পেয়ে হামলা, আহত ৫ 

আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ০৪:১৮ পিএম

সুনামগঞ্জে বৈষম্য বিরোধী নব গঠিত কমিটি গঠনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৫জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে কমিটি থেকে বঞ্চিত শিক্ষার্থীরা ও কমিটিতে স্থান পাওয়া শিক্ষার্থীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।  

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমির হল রুমে নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ জন্য সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা শিল্পকলা প্রাঙ্গনে একত্রিত হন। কমিটিতে বঞ্চিত শিক্ষার্থীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাদে। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুনামগঞ্জ জেলা কমিটি থেকে বাদ পড়া শিক্ষার্থী তানভীর বলেন, আমরা যারা প্রথম থেকে আন্দোলনে ছিলাম তাদেরকে বাদ দিয়ে বৈষম্যবিরোধী কমিটি গঠন করা হয়েছে।  এটা সত্যি দুঃখজনক।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার কমিটির আহ্বায়ক ইমন দ্দোজা আহমদ বলেন, কমিটি গঠন নিয়ে তাদের কোনোও অভিযোগ থাকলে তারা কেন্দ্রে যোগাযোগ করুক।  আজকে আমাদের শান্তপ্রিয় সভায় কমিটি থেকে বঞ্চিত শিক্ষার্থীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। আমি আইনি পদক্ষেপ নিবো৷ যাতে করে যারা হামলা করেছে তাদেরকে শাস্তির আওতায় আনা হয়।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক দেশ রূপান্তরকে বলেন, কমিটি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষের মাঝে দ্বন্দের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত