১৫ বছরের শাসনামল কয়েক সপ্তাহে মোকাবিলা সহজ নয়: আসিফ নজরুল

আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ০৪:৩৯ পিএম

ফ্যাসিবাদের শেকড় অনেক দূর ছড়িয়ে আছে। ১৫ বছরের শাসনকে কয়েক সপ্তাহে মোকাবিলা করা সহজ নয় বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। শুক্রবার (১৫ নভেম্বর) রাজধানীর গুলশানে এএফএডির অষ্টম কংগ্রেসের উদ্বোধনী অধিবেশনে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা। এসময় একই সঙ্গে সরকার গুমের শিকার পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের পরিকল্পনা করছে বলেও জানান আইন উপদেষ্টা।

আসিফ নজরুল বলেন, খুনের চেয়েও গুম ভয়াবহ। সক্ষমতার ঘাটতি থাকতে পারে কিন্তু গুমের বিরুদ্ধে আইন করায় আন্তরিকতার কোনো ঘাটতি নেই অন্তর্বর্তী সরকারের। গুমের শিকার পরিবারের সদস্যদের পুনর্বাসনের বিষয়ে চিন্তা করছে সরকার।

অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, বর্তমান সরকার গুম হওয়া মানুষের পরিবারের সাথে রয়েছে। অনুষ্ঠানে গুম প্রতিরোধে কঠোর আইন করার আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত