আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দিলেন শিবিরের আরও ৭ জন

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ০১:২১ পিএম

আওয়ামী লীগ আমলে গুম ও নির্যাতনের শিকার ছাত্র শিবিরের আরও ৭ জন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছেন। রবিবার (১৭ নভেম্বর) তারা ৭টি আলাদা অভিযোগপত্র জমা দেন। অভিযোগগুলোতে আসামির তালিকায় রাখা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর ৫৩ জনকে। ৭ জনের মধ্যে দুজন গুম থেকে ফিরেছেন, একজন এখনো নিখোঁজ আর বাকি চারজনকে নির্যাতনের মাধ্যমে পঙ্গু করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন ছাত্র শিবিরের আইন সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।

জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, আওয়ামী লীগের সময় বাসা থেকে তুলে নিয়ে গিয়ে প্রথমে দীর্ঘদিন গুম করে অকথ্য নির্যাতন করা হয়। এরপর মিথ্যা মামলা দিয়ে পাঠানো হয় আদালতে।

এর আগে গুম ও নির্যাতন ইস্যুতে সবশেষ ৫ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম ও নির্যাতনের অভিযোগে করেন যশোর ও জয়পুরহাটের ছাত্র শিবিরের ৪ নেতা। এ ছাড়া গত ২১ অক্টোবর ট্রাইব্যুনালে শিবিরের ৬ নেতাকর্মী অভিযোগ দাখিল করেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত