খেলাপি ঋণ বেড়ে দুই লাখ ৮৫ হাজার কোটি টাকা

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ০৪:২৭ পিএম

অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে ব্যাংক খাতের খেলাপি ঋণ। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংক খাতের খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ৮৫ হাজার কোটি টাকা। যা বিতরণকৃত মোট ঋণের প্রায় ১৭ শতাংশ।

আজ রবিবার বাংলাদেশ ব্যাংক সূত্র এই তথ্য জানিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, চলতি বছরের সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ২ লাখ ৮৪ হাজার ৯৭৭ কোটি টাকা, যা বিতরণ করা ঋণের ১৬ লাখ ৮২ হাজার ৮২১ কোটি টাকার ১৬ দশমিক ৯৩ শতাংশ। শুধু তাই নয় গত ১৬ বছরের মধ্যে বিতরণ করা ঋণ ও খেলাপি ঋণের সর্বোচ্চ অনুপাত এটি।

তথ্য বলছে, গত জুন পর্যন্ত খেলাপি ঋণ ছিল ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা। অর্থাৎ গত তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৭৩ হাজার ৫৮৬ কোটি টাকা।

সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপে ব্যাংকগুলোর প্রকৃত তথ্য বেরিয়ে আসতে শুরু করেছে। এতদিন যা স্বার্থান্বেষী মহলগুলোর কারসাজিতে চাপা পড়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত