জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ০৭:০৩ পিএম

অন্তর্বর্তী সরকারের ১০০ দিন উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ রবিবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাতটায় জাতীয় উদ্দেশে ভাষণ শুরু করেন তিনি।

এর আগে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়েছিল, অন্তর্বর্তী সরকারের ১০০ দিন উপলক্ষে সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ড. ইউনূস। বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রধান উপদেষ্টার ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে।

ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এর মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের শাসনের অবসান ঘটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত