দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০৭ জনে। এ ছাড়া এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৩৮৯ জন। যা এই বছরের এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ ডেঙ্গু শনাক্ত। এর আগে গত ৫ নভেম্বর ১৩৭০ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছিল।
আজ রবিবার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১২৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৭২ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪১২, ঢাকা উত্তর সিটিতে ২০৯, ঢাকা দক্ষিণ সিটিতে ১৪৬, খুলনা বিভাগে ১৫৯ জন রয়েছেন। এ ছাড়া রাজশাহী বিভাগে ৯৬ জন, ময়মনসিংহ বিভাগে ৪৪ জন, রংপুর বিভাগে ১৯ জন এবং সিলেট বিভাগে ৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৩৫ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন, যার মধ্যে ২ হাজার ৩৬৬ জন ঢাকার বাইরে। এদিকে গত এক দিনে সারা দেশে ১৫১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৭৫ হাজার ৫৩৪ জন।
রাস্তায় মেজাজ হারিয়ে জনতার হাতে আটক সাবেক এমপি সোহেল
মোহাম্মদপুরে ছিনতাই হওয়া সাংবাদিকের ক্যামেরা উদ্ধার