বেলজিয়ামকে হারিয়ে দিলো ইসরায়েল

আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ১২:২৬ পিএম

এক সময়ের ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল বেলজিয়ামকে এখন দেখে চেনাই কঠিন। দুর্বল পারফরম্যান্সের এই সময়ে এবার তারা হেরে গেল শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা ইসরায়েলের কাছে। বুদাপেস্টে অনুষ্ঠিত লিগ ‘এ’–এর গ্রুপ ২–এর ম্যাচে ফ্রান্সকে আগের ম্যাচে রুখে দেওয়া ইসরায়েল বেলজিয়ামকে ১–০ গোলে পরাজিত করে। 

ম্যাচজুড়ে বলের দখল রেখে আধিপত্য দেখালেও গোলের দেখা পায়নি বেলজিয়াম। উল্টো ম্যাচের ৮৬ মিনিটে ইয়ারদেন সুহারের একমাত্র গোলে জয় তুলে নেয় ইসরায়েল। তবে এই জয়েও ইসরায়েলের ভাগ্যে উন্নতি আসেনি। গ্রুপের তলানিতে থাকা দলটির অবনমন নিশ্চিত হয়েছে, কারণ তাদের অন্তত ৩–০ ব্যবধানে জিততে হতো বেলজিয়ামের অবনমন নিশ্চিত করতে। 

অন্যদিকে, ইউরোপের অন্যতম শক্তিশালী দল হিসেবে পরিচিত বেলজিয়ামকে রেলিগেশন প্লে–অফে লড়াই করতে হবে আগামী মার্চে। এ নিয়ে টানা পাঁচ ম্যাচে জয়হীন থাকল দলটি। 

বেলজিয়াম এখন যত দ্রুত সম্ভব এই দুঃসময় কাটিয়ে উঠতে চাইবে। ফিফা র‍্যাঙ্কিংয়ের একসময়ের সেরা দলটির এই অবস্থায় ভক্তরা হতাশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত