বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ অন্তর্বর্তীকালীন সরকারের নানা কার্যক্রম ও দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে েফসবুকে নিয়মিত স্ট্যাটাস দিয়ে থাকেন। তার স্ট্যাটাসে তিনি সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন। আজ মঙ্গলবার হাসনাত আবদুল্লাহ নিজের ফেসবুকে পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন।
সেখানে তিনি লিখেছেন, ছেলেদের রক্তের ওপর পা রেখে দিল্লিকে কিবলা বানিয়ে ক্ষমতার মসনদে যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা। আওয়ামী পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে, তাদেরকে ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে।
তিনি আরও লিখেছেন, জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে যারা ধারণ করে,যারা গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চায়,তারা ২৪ পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি ছাড়া আওয়ামী লীগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আর কোনো দ্বিতীয় বক্তব্য দিতে পারে না।
খুড়িয়ে চলবে, কিন্তু দুর্বল ব্যাংক বন্ধ করা হবে না: অর্থ উপদেষ্টা
ইবিতে ফের নবীন শিক্ষার্থীদের র্যাগিং, জড়িতরা থানা হেফাজতে