এবার প্রকাশ্যে কুবি ছাত্র শিবিরের সভাপতি-সেক্রেটারি

আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ০২:৪৯ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবির শাখার সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) শিবিরের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ১৮ তম ব্যাচের শিক্ষার্থীদের ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ তাদের নাম ঘোষণা করা হয়।

জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি লোক প্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইউসুফ ইসলাহি এবং সেক্রেটারি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মাজহারুল ইসলাম।

কমিটির অন্যান্য সদস্যদের বিষয়ে জানতে চাইলে সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, পরবর্তীতে তাদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত