অপ্রতিমের হত্যাকাণ্ডে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শোক, স্থগিত ক্লাস-পরীক্ষা

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পিএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইসমাত শাহরিয়ার অপ্রতীমের নৃশংস হত্যাকাণ্ডে গভীর শোক ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় পরিবার।
 
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অপ্রতিমের হত্যাকাণ্ডে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত ও স্তম্ভিত। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল ২০ সেপ্টেম্বর (রবিবার) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘সাধারণ শোক’ ঘোষণা করা হয়েছে। এদিন বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও পূর্বনির্ধারিত পরীক্ষা স্থগিত থাকবে।
 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্ট বিভাগগুলো নোটিশের মাধ্যমে জানাবে।
সর্বশেষ সর্বাধিক পঠিত