ওপার বাংলার তারকা দম্পতি যিশু-নীলাঞ্জনা। সম্প্রতি টালিউডে চর্চার কেন্দ্রে রয়েছে তাদের বিচ্ছেদ জল্পনা। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের নাম থেকে সেনগুপ্ত পদবি সরিয়ে ফেলেছেন নীলাঞ্জনা। এছাড়াও যিশুর সঙ্গে থাকা সব ছবি মুছেও ফেলেন তিনি।
যদিও এখনো প্রকাশ্যে তারা এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। কিন্তু নীলাঞ্জনা মাঝে মধ্যেই ইঙ্গিতবহ পোস্ট করেন। তেমনই ফের ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি শেয়ার করে নীলাঞ্জনা ডিভোর্স নিয়ে ইঙ্গিতবহ বার্তা দিয়েছেন।
তিনি লিখেছেন, 'কেউ ২১ বছর বয়সে গ্রাজুয়েট হয়ে ১০ বছর অপেক্ষা করে ভালো চাকরির জন্য। কেউ আবার কোনও রকম পুঁথিগত শিক্ষা ছাড়াই ২৫ বছরে কোটিপতি হয়ে যায়। কেউ ২৫ বছরে বিয়ে করে, ৫ বছর পর ডিভোর্স হয়ে যায়। কেউ ৪০ এ বিয়ে করে আজীবনের ভালোবাসাকে খুঁজে পায়। আপনি না সময়ের থেকে এগিয়ে আছেন, না পিছিয়ে। আপনি ঠিক সেখানেই আছেন যেখানে আপনার থাকার কথা।'
তবে কি তিনি ডিভোর্সের বিষয়টাকেই ইঙ্গিত করলেন? প্রসঙ্গত তার এবং যিশুর বিয়েও তাদের ২৫ বছরের আশেপাশেই হয়েছিল। ২০০৪ সালে তারা গাঁটছড়া বেঁধেছিলেন। বর্তমানে দুই মেয়েকে নিয়ে থাকেন নীলাঞ্জনা। সদ্যই তাদের দুই মেয়ে সারা এবং জারার জন্মদিন গেল। নীলাঞ্জনা সমস্ত আয়োজন করেছিলেন। কিন্তু সেই ঘরোয়া বার্থডে পার্টিতে দেখা মেলেনি যিশুর। প্রকাশ্যে কোনও শুভেচ্ছা বার্তাও জানাননি অভিনেতা।
ছাত্রলীগের আবরণে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
কাজের জন্য নিজেকে ১০-এ কত দিলেন আসিফ নজরুল