জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অটোরিকশার ধাক্কায় এক শিক্ষার্থী নিহতের ঘটনায় এস্টেট শাখার এক কর্মকর্তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও একদিনের শোক দিবস ঘোষণা করে সকল ক্লাস-পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত একটি অফিস আদেশ ও এক বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃত কর্মকর্তার নাম ডেপুটি রেজিস্ট্রার আব্দুর রহমান বাবুল। তার পরিবর্তে পরিবহন অফিসের উপ-রেজিস্টার মোহাম্মদ আবুল কাশেমকে সাময়িকভাবে এস্টেট শাখার দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী (৫৩-তম ব্যাচ) আফসানা করিম মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবন সংলগ্ন এলাকায় অটোরিকশা দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। তিনি বেগম খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। আফসানা করিমের মর্মান্তিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।
আফসানা করিমের মর্মান্তিক মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামীকাল বুধবার (২০ নভেম্বর) শোক দিবস ঘোষণা করেছে। শোক দিবসে সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত থাকবে। পরিবহন অফিসের সকল প্রকার বাস গাড়ি চলাচল বন্ধ থাকবে।
বিচারে সবাই একমত, নিষিদ্ধে দলগুলোর না
যেকোনো মূল্যে দেশে ভোটাধিকার ফিরিয়ে আনবে বিএনপি: তারেক রহমান